নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস : প্রতিবেদন পেলেই পরীক্ষা বাতিলের বিষয়ে ভাববে খাদ্য বিভাগ
স্টাফ রিপোর্টার: খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা অনুসন্ধানে তদন্ত দল আজ কুড়িগ্রাম যাচ্ছে। তিন সদস্যের দলটি ইতোমধ্যে প্রশ্নমালা তৈরি ও বিতরণের সাথে সংশ্লিষ্ট বেশির ভাগ পক্ষের সাথে কথা বলেছে। কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটায় সেখানকার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে তদন্ত দলটি কথা বলবে বলে জানা গেছে।
গত ২৭ জানুয়ারি নেয়া ওই নিয়োগ পরীক্ষা বাতিল করা হবে কি-না, সে সিদ্ধান্ত তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর নেয়া হবে বলে খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে। সহকারী খাদ্য উপপরিদর্শকের ৪২৮টি পদের বিপরীতে ২ লাখ ১৮ হাজার এবং নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ৫০৩টি পদের বিপরীতে
স্টাফ রিপোর্টার: বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটি করতে চাইলে কিছু শর্ত মানতে হবে। চারটি মন্ত্রণালয়কে কমিশনের অধীনে দিতে হবে। নির্বাচন একদিনে না করে কয়েক ভাগে করতে হবে এবং ইভিএম ব্যবহার করতে হবে। শনিবার এনইসি অডিটোরিয়ামে নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে দেয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বক্তব্যের একপর্যায়ে সিইসি আবেগাপ্লুত হয়ে পড়েন।
নির্বাচন কমিশন সচিব ড. মুহাম্মদ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সিইসি আরো বলেন, স্বাধীনতার পর থেকেই নির্বাচন কমিশনে আস্থার সঙ্কট চলছিলো। এ সঙ্কট থেকে বের হতে অনেক শ্রম দিতে হয়েছে। আশা করেন