আলমডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে ৪৭তম বিজ্ঞান মেলা উদ্বোধন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে দুই দিনব্যাপী ৪৭তম বিজ্ঞান মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলা মঞ্চ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ মেলায় উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। পরে দুপুরে বিজ্ঞান মেলা উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রানীসম্পদ সম্পদ কর্মকর্তা ডা. এএসএম মাহমুদুল হক, একাডেমি সুপারভাইজার ইমরুল হক, আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলাম, এরশাদপুর একাডেমির শিক্ষক আফরোজা খাতুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভায় বক্তরা বলেন- বিজ্ঞানই আজকের বিশ্বের মূল চালিকাশক্তি। একটি দেশ কতটা এগিয়ে যাবে, তা অনেকাংশেই নির্ভর করে সেই দেশের তরুণ প্রজন্ম কতটা বিজ্ঞানমনস্ক, সৃজনশীল এবং প্রযুক্তিনির্ভর চিন্তায় অভ্যস্ত তার উপর। এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ রাখে না, বরং তাদের চিন্তার জগৎকে প্রসারিত করে, নতুন কিছু উদ্ভাবনের সাহস জোগায়। এই মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতের বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক তৈরি হবে। তাই শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও উচিত সন্তানদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করা। একটি বিজ্ঞানভিত্তিক, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই। মেলায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক মডেল প্রদর্শন করে। স্টলগুলো ঘুরে দর্শনার্থীরা শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন এবং নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে ধারণা লাভ করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More