ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন ইঙ্গিত, খামেনির সঙ্গে সরাসরি বসবেন ট্রাম্প

স্টাফ রিপোর্টার:যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিলে পরমাণু চুক্তি নিয়ে আপসের কথা ভাববে ইরান। বিবিসিকে জানালেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিত তখত-রাভানচি। মঙ্গলবার জেনেভায় আয়োজিত যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনাকে ইতিবাচকভাবে দেখছেন তিনি।

এদিকে পরমাণু নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে সরাসরি বৈঠকে বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কতোটা নিষেধাজ্ঞা তুলে নিলে, পরমাণু সমৃদ্ধকরণে কতোটা ছাড় দেবে ইরান? সংঘাতের এতোটা প্রস্তুতির পরও কী সমঝোতায় যাবে যক্তরাষ্ট্র?

মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা সামনে রেখে বিবিসিকে সাক্ষাৎকারে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিত তখত-রাভানচি জানালেন- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে পরমাণু চুক্তি নিয়ে আপসের কথা বিবেচনা করবে ইরান। তার মতে, যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা অগ্রসর হওয়া অত্যন্ত ইতিবাচক। আর চূড়ান্ত চুক্তির বিষয়টি যুক্তরাষ্ট্রের হাতে। তারা নিষেধাজ্ঞা তুলে নিলে ইরান পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করবে। তবে যুক্তরাষ্ট্র কতটা নিষেধাজ্ঞা তুলে নিলে ইরান কতটা ছাড় দেবে, সে বিষয়ে কিছু বলেননি ইরানের মন্ত্রী। পরমাণু সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা হবে কিনা, এঠিক হবে আলোচনার টেবিলে।

প্রেসিডেন্ট ট্রাম্প দেরি না করে পরমাণু নিয়ে ইরানের সাথে দ্রুত চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য দেন। বলেন, মার্কিন প্রেসিডেন্ট একটি সমাধান চান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চাইলে ট্রাম্প তার সাথে সরাসরি আলোচনায় বসতেও রাজি।

জেনেভায় মঙ্গলবার যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর কথা। একদিকে যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ও সমাধানকে সামনে রেখে মধ্যপ্রাচ্যে একের পর এক রণতরী ও সামরিক সরঞ্জাম মোতায়েন। অন্যদিকে, ইরানও আলোচনায় আগ্রহী। তবে যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা, পাল্টা হামলার মধ্য দিয়ে প্রতিহত করার হুঁশিয়ারি দিতেও ছাড়ছে না তেহরান। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য পরমাণু চুক্তির ভবিষ্যত জানতে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষার বিকল্প নেই।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More