স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বেকারি শ্রমিক সংগঠনের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় পবিত্র ঈদুল ফিতর পরবর্তী দ্বিতীয় দিনে চুয়াডাঙ্গা রেলবাজার কামিল মাদরাসা চত্বরে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হীরক। চুয়াডাঙ্গা জেলা বেকারি শ্রমিক সংগঠনের সভাপতি জুম্মার সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মহাসিন এমদাদুল্লাহ জামেন। জেলা বেকারী শ্রমিক সংগঠনের সেক্রেটারি হামিদুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার শ্রমিক নেতা সেহেল, দামুড়হুদা উপজেলার শিলন, দশমাইলের শ্রমিক নেতা অপু প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি জুম্মা বলেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সকল শ্রমিকদের নিয়ে আমরা পুর্ণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছি। এছাড়া আনুষ্ঠানিকভাবে শ্রমিক সংগঠনের সদস্যদের পাস বই বিতরণ করা হয়েছে। যারা পাস বই এখনো নেননি তাদেরকে অতিসত্বর পাস বই নেয়ার জন্য জানাচ্ছি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.