দামুড়হুদা উপজেলা পরিষদের এক কর্মকর্তার কাঁধে বাড়তি গুরুত্বপূর্ণ ৫দফতরের দায়িত্ব

 

দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রশাসনিক ব্যবস্থাপনায় ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। দামুড়হুদা  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম বর্তমানে দুই উপজেলার গুরুত্বপূর্ণ ৫টি দফতরের দায়িত্ব পালন করছেন। জানাগেছে, তিনি মূলত দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত থাকলেও চলতি সপ্তাহে তাকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে দামুড়হুদা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলার দর্শনা পৌরসভার প্রশাসক, পাশাপাশি  জেলার জীবননগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবং জীবননগর পৌরসভার প্রশাসকের দায়িত্ব। এভাবে একাধিক প্রশাসনিক পদে দায়িত্ব পালন করায় সংশ্লিষ্ট এলাকায় প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি সপ্তাহ পর্যন্ত তিনি এসব অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। স্থানীয় মহলে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অনেকে বলছেন, একজন কর্মকর্তার ওপর এতগুলো দায়িত্ব অর্পণ প্রশাসনিক চাপ বাড়াতে পারে, তবে জরুরি পরিস্থিতিতে এ ধরনের পদক্ষেপ কার্যক্রম সচল রাখতে সহায়ক। এ বিষয়ে সংশ্লিষ্ট দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাহিন আলম  জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তিনি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন এবং নির্ধারিত সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More