মুজিবনগরে মাহে রমজান উপলক্ষে স্বাগত র‍্যালি

মুজিবনগর প্রতিনিধি:পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় এক বর্ণাঢ্য স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় র‍্যালিটি বের করে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুন হিফজ প্রতিষ্ঠান।

র‍্যালিতে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের সকল শ্রেণির ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। ধর্মীয় আবহ ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করে রমজানের তাৎপর্য তুলে ধরেন। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রতিষ্ঠানে এসে সমাপ্ত হয়।
এ সময় উপস্থিত শিক্ষার্থীরা পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। পুরো র‍্যালির নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জনাব বাইজি।
রমজানের আগমনে এমন উদ্যোগ এলাকায় ধর্মীয় ও নৈতিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More