শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকের যৌথ প্রচেষ্টা জরুরি  

দর্শনার কেরুজ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে রাব্বিক হাসান

 

দর্শনা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনায় কেরুজ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এক বিশাল অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসান বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে শুধু শিক্ষকদের ওপর নির্ভর করলে চলবে না, অভিভাবকদেরও সমানভাবে আন্তরিক হতে হবে। সন্তান কখন কোথায় যাচ্ছে এবং কার সাথে মিশছে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘সন্তানদের নিয়মিত পড়ার টেবিলে বসানো এবং প্রতিদিন বিদ্যালয়ে পাঠানো অভিভাবকদের নৈতিক দায়িত্ব। শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টাই পারে শিক্ষার গুণগত পরিবর্তন আনতে। মনে রাখতে হবে, একটি শিক্ষিত সমাজই পারে বিশ্বমানচিত্রে দেশের মুখ উজ্জ্বল করতে।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে এবং শিক্ষক রাসেল আহমেদ শাওনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) সুমন সাহা, মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর ফারুক আল গালিব, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ ছাত্তার, ডিজিএম (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, সহ-ব্যবস্থাপক লাইমা আক্তার ও মাসুম বিল্লাহ এবং প্রকৌশলী ইসমাইল হোসেন। ‘মতামত গ্রহণ করি, শিক্ষার মান উন্নয়ন করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মোমিনুল ইসলাম, সার্জেন্ট আবু নাঈম, খালিদ হাসান, জেসমিন আক্তার ও জুবাইদা নাহার। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম, শিক্ষক স্নেহময় বসাক নান্টু, মোহাম্মদ আলী, আব্দুল মালেক, রাশেদ আহম্মেদ, আশরাফুল হক, রেহেনা বেগম, তানিয়া খাতুন, ফারহানা খাতুন, রিমি খাতুন, শিরিনা আক্তার, রেহেনা আরজু, ফারিহা দিবা জেসমিন, আসমা খাতুন, নাছিমা খাতুন, সাইফুর রহমান সাঈদ, রাশেদুজ্জামান রাশেদ, রমজান আলী প্রমুখ। সমাবেশ শেষে শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে অভিভাবকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More