শিশু বলাৎকারের অভিযোগে অভিযুক্ত আটক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের শ্রীকোল গ্রামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রকে (৭) বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রামবাসী অভিযুক্ত হাসেম আলীকে (৫৫) হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক হাসেম আলী ওই গ্রামের মৃত বারেক মণ্ডলের ছেলে। স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল ১০টার দিকে শিশুটি তার বাড়ির পাশে খেলা করছিলো। এ সময় প্রতিবেশী হাসেম আলী তাকে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক নিজ ঘরে নিয়ে যান। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হলে তার কান্নায় এক প্রতিবেশী নারী এগিয়ে আসেন। তার চিৎকারে গ্রামবাসী জড়ো হয়ে হাসেম আলীকে আটক করে এবং জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দিয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ‘খবর পাওয়া মাত্রই অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।’ সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More