হরিণাকু-ুতে সাড়ে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা

 

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ জেলার হরিণাকু-ু উপজেলায় সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১১ দিন পর থানায় মামলা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি ওই ঘটনার পর ধর্ষণের শিকার শিশুটির পরিবার লজ্জায় বিষয়টি আড়াল করার চেষ্টা করে। কিন্তু, শিশুটি অসুস্থ হয়ে পড়লে এখন তা সামনে চলে এসেছে। শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ারস্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে ডাক্তারি পরীক্ষার জন্য। শিশুটির পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে গত ২৭ ফেব্রুয়ারি পোলতাডাঙ্গা গ্রামের রেজাউল খন্দকারের ছেলে রাজ মিস্ত্রি ইমরান হোসেন স্থানীয় ভুট্টো ক্ষেতে শিশুটিকে ধর্ষণ করেন। হরিণাকু-ু থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ রউফ খান জানান, ঘটনার দিন সকালে ইমরান হোসেন ওই শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভূট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষিতা শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়। সোমবার সকালে ভিকটিমের মা হরিনাকু-ু থানায় এসে এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন। তিনি জানান, পুলিশ শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে। আসামি ইমরানকে আটক করার জন্য অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More