জীবননগর বাজারে বাইসাইকেল চুরির চেষ্টা, চিহ্নিত ইমনকে ধরে গণধোলাই শেষে মাথার চুল কেটে ন্যাঁড়া
জীবননগর ব্যুরো: জীবননগর বাজারে বাইসাইকেল চুরির অভিযোগে ইমন নামের এক চিহ্নিত চোরকে আটক করে উত্তম-মধ্যমসহ মাথার চুল ন্যাঁড়া করে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বাইসাইকেল চুরি কালে সে হাতে-নাতে আটক হয়। আটক ইমন চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝাঝরি বেগমপুরের কলোনিপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জীবননগর বাজার একটি দোকানের সামনে থকে একটি বাইসাইকেল চুরির চেষ্টা করলে স্থানীয় লোকজন ইমনকে হাতেনাতে আটক করে। এসময় তাকে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয় এবং শাস্তিস্বরূপ তার মাথার চুল কেটে ন্যাঁড়া করে দেয়। আটক ইমন ইতিপূর্বে শহরের বেশ কয়েকটি দোকান ও বাড়িতে চুরি করে মর্মে সিসিটিভি ফুটেজ দেখে ভূক্তভোগীরা সনাক্ত করে। এছাড়াও সে দর্শনা এলাকার চিহ্নিত চোর বলে জানা গেছে।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গায় কালবৈশাখীর আঘাত : তিনতলা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু, গাছ ভেঙে সড়কে যান চলাচল ব্যাহত
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.