চুয়াডাঙ্গায় আলোকিত সমাজ ফকিরপাড়ার উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গা শহরের ফকিরপাড়া এলাকায় সামাজিক সংগঠন আলোকিত সমাজ ফকিরপাড়া, চুয়াডাঙ্গা-এর উদ্যোগে গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রতি বছরের ধারাবাহিকতার অংশ হিসেবে সোমবার পবিত্র শবে কদরের দিনে শহরের বিভিন্ন স্থানে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে এসব ঈদ উপহার ও ফুড প্যাকেট বিতরণ করা হয়। এতে এলাকার অনেক দরিদ্র পরিবার উপকৃত হয়েছে।

ফুড প্যাকেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. ফজলে রাব্বি তুহিন ও মো. নূরনবী হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক মো. রাতুল হোসেন, সভাপতি মো. আশিক ইকবাল, সাধারণ সম্পাদক মো. মাহফুজ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. চন্দন আলী এবং প্রতিষ্ঠাতা ও ক্যাশিয়ার মো. আকাশ আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাহাবুব, রাহাত, আবির সজীব, সাদিকুর রহমান, আনারুল, মনিরুল, সাইফ, তামিম, মিরাজ, জিহাদ, জুনাইদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More