চুয়াডাঙ্গায় স্বাধীনতা দিবস ঘিরে হেলমেট পরে আ.লীগের কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) পরিত্যক্ত কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণা ও পতাকা উত্তোলন করা হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। উপস্থিত পাঁচজনের মধ্যে তিনজনের মাথায় হেলমেট ছিল। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে জড়ো হয়ে পতাকা উত্তোলন করছেন। এ সময় তাদের হাতে ব্যানারে লেখা ছিল ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। সেই সঙ্গে তারা জয়বাংলা স্লোগান দিচ্ছিলেন। ভিডিওতে আরও দেখা যায়, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক সজলের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়। তাকে জেলা আওয়ামী লীগের কার্যালয় অবমুক্ত ঘোষণা দিতে শোনা যায়।

স্থানীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা ওই কার্যালয় ঘিরে এ ধরনের কর্মকা- নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের (ছাত্রলীগ) এমন প্রকাশ্য উপস্থিতি ও কর্মসূচি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বলেও মনে করছেন তারা। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি পুলিশের নজরে এসেছে। যেহেতু এতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের (ছাত্রলীগ) সম্পৃক্ততা রয়েছে, তাই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। তিনি আরও বলেন, ভিডিওটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More