জীবননগরে আইনশৃংখলা বাহিনীর চেকপোস্ট, ৯০ টি যানবাহন চেকিং করে ৫ টি মামলা

জীবননগর ব্যুরোঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে জীবননগরে চেকপোস্ট পরিচালনা করেছে আইনশৃংখলা বাহিনী। শনিবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত জীবননগর বাসস্ট্যান্ডে এই চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকে। এসময় যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট না থাকা ও ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনগুলো তল্লাশি করে মামলা ও জরিমানা করা হয়। জীবননগর থানা পুলিশের সহযোগিতায় সার্জেন্ট মো. নাজমুল হুসাইন মোট ৯০ টি গাড়ি চেকিং করে ৫ টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করেন।

জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জীবননগর উপজেলায় নিয়মিত চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। সন্দেহভাজন যানবাহনগুলো তল্লাশি করা হচ্ছে। কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। অবৈধ যানবাহন ব্যবহার করে কেউ যেনো নাশকতার চেষ্টা না করতে পারে সেই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে । উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই ধরনের চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More