জীবননগরে ডিজেল নিতে কৃষকদের নতুন নির্দেশনা প্রত্যায়নের মাধ্যমে এজেন্ট পয়েন্টে মিলবে তেল

জীবননগর ব্যুরো: তেল পাম্পে চাপ ও ভোগান্তি কমাতে এবার ডিজেল পেতে কৃষকদের জন্য নতুন নির্দেশনা দিল জীবননগর উপজেলা প্রশাসন। কৃষকদের ডিজেল অথবা পেট্রোল নিতে হলে স্ব স্ব ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার নিকট থেকে প্রত্যায়নপত্র সংগ্রহ করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে প্রত্যায়নপত্র নেয়া যাবে। প্রত্যায়নপত্র দেখিয়ে খুচরা বাজারে এজেন্ট পয়েন্ট থেকে তেল কিনতে হবে। প্রত্যায়নপত্র ছাড়া কোনো কৃষক তেল পাবে না। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার সময় জীবননগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণকালে এ কথাগুলো বলেন জীবননগর উপজেলা নির্বাহী (কর্মকর্তা) মো. আশরাফুল আলম রাসেল। এসময় তিনি আরও বলেন, আপনারা তেল নিতে গিয়ে কোনো হট্টগোল বা মব সৃষ্টি করবেন না। নির্দেশনা মেনে শান্তিপূর্ণভাবে তেল নিতে হবে। তেল নিয়ে বাড়িতে বা অন্য কোথাও অবৈধ মজুদ করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। কৃষকেরা জানিয়েছেন, এখন তাপমাত্রা বেড়ে গেছে। এই সময় ফসলে নিয়মিত সেচ দেয়া খুবই জরুরী। বিশেষ করে এই সময় বোরো ধানের ঠিকমত সেচ না দিলে ফলন অনেক কমে যাবে। কিন্তু ডিজেল ঠিকমতো পাওয়া যাচ্ছে না। পাম্পে সারাদিন অপেক্ষা করেও খালি হাতে ফিরে আসতে হচ্ছে। জীবননগর উপজেলা প্রশাসন থেকে কৃষকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে। প্রত্যায়ন নিতে নতুন করে কিছুটা ভোগান্তি হলেও এজেন্ট পয়েন্ট থেকে তেল পেলে অনেক সুবিধা হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More