দামুড়হুদা প্রতিনিধি: অবৈধ পন্থায় রাতের আধারে দামুড়হুদা উপজেলার ফকিরপাড়ার দিঘির মাঠ থেকে মাটি কেটে ইটের ভাটায় মাটি বিক্রি করা হচ্ছে অভিযোগে অভিযান চালিয়েছে দামুড়হুদা উপজেলা প্রশাসন। এসময় মাটি ভর্তি একটি অবৈধ ট্রাক্টর জব্দ করা হয়। জব্দকৃত মাটি ভর্তি অবৈধ ট্রাক্টরটি দামুড়হুদা উপজেলা প্রশাসনের হেফাজতে আছে বলেও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মাটি কাটার অনুমতিপত্র চাওয়া হলেও ঘটনার সাথে সম্পৃক্তরা ২৪ঘন্টা পেরুলেও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। মাটি ভর্তি অবৈধ ট্রাক্টরটি মুক্ত করতে একজন জনপ্রতিনিধি সহ একটি মহল দৌড়ঝাপ শুরু করেছে বলেও জানাগেছে। জানা গেছে, রোববার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে জনগণের অভিযোগের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া গ্রামে অভিযান চালায় দামুড়হুদা উপজেলা প্রশাসন। এসময় একটি মাটি ভর্তি অবৈধ ট্রাক্টর জব্দ করে হেফাজতে নেন প্রশাসন। পরে ঘটনার সাথে সম্পৃক্তরা মাটি কাটার অনুমতি আছে বলে জানালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৈধ কাগজপত্র দেখাতে বলেন। তবে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলেও জানাগেছে। তবে এই মাটি কাটার সাথে স্থানীয় এক জনপ্রতিনিধি সরাসরি জড়িত আছে বলেও অভিযোগ রয়েছে। দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো হযরত আলী বলেন, তাদের অনুমতি নেয়া ছিলো; তবে সে অনুমতির সময় শেষ হয়ে গেছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো উবায়দুর রহমান সাহেল বলেন, অভিযোগের ভিত্তিতে দামুড়হুদার ফকিরপাড়ায় অভিযান চালিয়ে মাটি ভর্তি একটা অবৈধ ট্রাক্টর জব্দ করা হয়েছে। তাদের অনুমতি নেয়া ছিলে বলে জানিয়েছেন। আমরা কাগজপত্র চেয়েছি। তবে এখনো পর্যন্ত কোনো কাগজপত্র দেয়নি৷ শর্ত ভঙ্গ করার জন্য তাদের মাটি কাটার অনুমতি বাতিল করা হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.