স্টাফ রিপোর্টার:জা
তীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে দামুড়হুদা উপজেলার ডুগডুগি ও জয়রামপুর এলাকায় মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে।
অভিযান চলাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় ও সংরক্ষণের দায়ে মো. মোকাররিম হোসেনের ‘হোসেন ড্রাগ হাউজ’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সরকারি ঔষধ বিক্রির অপরাধে মো. সুলতান মাহমুদের ‘সুলতান ফার্মেসি’-কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে মোট ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ে অনিয়মসমূহ সংশোধন করে আইনানুগভাবে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষে অভিযানে বিভিন্ন হোটেল, খুচরা ভোজ্য তেল বিক্রয় কেন্দ্র এবং ফার্মেসিতে বিশেষ তদারকি চালানো হয়। ব্যবসায়ীদের মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.