ঈদের ছুটিতেও খোলা থাকবে যেসব ব্যাংক

স্টাফ রিপোর্টার:আসন্ন ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার, অর্থাৎ ১৮ ও ১৯ মার্চ তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রফতানি বিল কেনার সুবিধা দিতেই কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এদিকে, ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন। ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন আমদানি-রফতানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। গতকাল সোমবার এ বিষয়ে আদেশ জারি করে সংস্থাটি।

পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ’র অনুরোধে কাস্টম হাউস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। প্রতিবছরই ঈদের দিন ছাড়া সরকারি সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More