চুয়াডাঙ্গা : এবছর মোট ২৬৮ জন হজ পালনে সৌদি আরব যাবেন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হজ প্রশিক্ষণ ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়ন করে। চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের নবাগত উপ-পরিচালক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হজ প্রশিক্ষণে জেলা প্রশাসক লুৎফুন নাহার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় সভায় ট্রেইনার হিসেবে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান ও কোর্ট জামে মসজিদের ইমাম মুফতি রুহুল আমিন বক্তব্য রাখেন। এ সময় দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা মিনারুল ইসলাম। হজ প্রশিক্ষণে চুয়াডাঙ্গা জেলা থেকে পবিত্র মক্কা ও মদিনা নগরীতে যারা গমন করবেন তাদের জন্য এ প্রশিক্ষণ প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হলো। এবছর চলতি মাসের ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। হজ প্রশিক্ষণে চুয়াডাঙ্গা জেলা থেকে মোট ২৬৮ জন নারী ও পুরুষ পবিত্র হজ পালনে সৌদি আরবে গমন করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। এরমধ্যে সরকারিভাবে যাচ্ছেন ১৭ জন এবং বেসরকারিভাবে যাচ্ছেন ২৫১ জন। এ সময় হাজিদের একটি করে হজ গাইড বই, কলম, প্যাড  ও যাতায়াত সম্মানি প্রদান করা হয়েছে। সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘সৌদি আরবে পবিত্র হজ পালনে যেসকল হাজিরা যাচ্ছেন তারা প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে নিয়ে যাবেন। অসুস্থবোধ করলে বাংলাদেশি হজ ক্যাম্পে যোগাযোগ করবেন। সেখানে সব সময় নুসক কার্ড ও মোয়াল্লেম কার্ড সঙ্গে রাখবেন। সৌদিতে কেউ বাংলা বুঝে না। আরবি ভাষা বুঝে। যেখানে থাকবেন সেই স্থানের ছবি তুলে রাখবেন। হজের সমস্ত কাজ সুস্থভাবে সম্পন্ন করতে পারেন এবং সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারেন সেই দোয়া করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন।’

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More