বিএনপি জানে কীভাবে দেশকে সামনের দিকে পরিচালিত করতে হয়: তারেক রহমান

স্টাফ রিপোর্টার:বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যারা সঠিকভাবে দক্ষতার সাথে দেশ পরিচালনা করতে পারে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে, আবার যেন কেউ ষড়যন্ত্র করে অর্জিত অধিকার ছিনিয়ে নিতে না পারেন।

শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যারা জানে কীভাবে দেশকে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া দেশে বর্তমানে অভিজ্ঞতাসম্পন্ন আর কোনো রাজনৈতিক দল নেই।

তিনি আরও বলেন, মানুষ তার ওপরেই ভরসা করে, যার অভিজ্ঞতা আছে। মানুষ তার ওপরেই ভরসা করে, যাকে ভরসা করা যায়। মানুষ তার ওপরেই ভরসা করে যে মানুষকে বিপদের সময় ফেলে যায়নি। এইসব গুণ বিএনপির ভেতরেই আছে।

সবাইকে সতর্ক করে তারেক রহমান আরও বলেন, আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারাই এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, বলবেন গুপ্ত তোমরা। কারণ, তাদের গত ১৬ বছর আমরা দেখি নাই। যারা ৫ তারিখে পালিয়ে গেছে, এরা তাদের সঙ্গে মিশে ছিল।

এ সময় তিনি আরও বলেন, খেলাধুলায় যারা ভালো, তাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলবো। তরুণ যুবকদের আমরা ভোকেশনাল ট্রেনিং দেবো দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য।

এ ছাড়া সিরাজগঞ্জ পাবনার তাঁতশিল্প পুরো বিশ্বে বিএনপি রফতানি করতে চায় বলেও জানান তারেক রহমান।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More