আগে নারী-পুরুষ কারোই ভোটাধিকার ছিল না তখন ছিল রাজার আইন—রাজা যা বলতেন, সেটাই কার্যকর হতো

মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তর প্রাঙ্গণে ফুড ক্যান্টিনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ক্যান্টিনটির উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি (মেহেরপুরের সাবেক জেলা প্রশাসক)।

উদ্বোধন শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাতুনে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগে নারী-পুরুষ কারোই ভোটাধিকার ছিল না। তখন ছিল রাজার আইন—রাজা যা বলতেন, সেটাই কার্যকর হতো, জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন ঘটত না। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের মতামতকে মূল্যায়ন করা হয়েছে এবং ভোটাধিকার প্রয়োগের জন্য নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়)’–এর প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব শাহনাজ বেগম নীনা এবং উপ-পরিচালক (যুগ্ম সচিব) এস এম নাজিবুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাসিমা খাতুন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত সেলস সেন্টার পরিদর্শন করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More