আজ নির্বাচনী প্রচারণায় বরিশাল ও ফরিদপুর যাবেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার:নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আজ (বুধবার) বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ কথা জানান।

মাহদী আমিন বলেন, তারেক রহমান বুধবার তার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন। বেলা ১১টায় বিমান যোগে তিনি বরিশালে যাবেন এবং সেখানে বেলস পার্ক মাঠে দুপুর ১২টায় নির্বাচনি জনসভায় অংশ নিবেন। দুপুর ১টায় বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দেবেন এবং সেখানে পৌঁছে রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। তারপর আবার বিমান যোগে ঢাকায় ফিরবেন। এ সফরের মাধ্যমে ঢাকার বাইরের প্রচার শেষ হবে বিএনপি চেয়ারম্যানের।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More