কুষ্টিয়ায় ট্যাংকি খুলে দুইবার তেল নেয়া যুবককে জরিমানা

 

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার মিরপুরে তেল অবৈধভাবে মজুদের অভিযোগে এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলার মল্লিক ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত। এ সময় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে রশিদুল ইসলাম (১৬) নামে এক যুবক মোটরসাইকেলের ট্যাংকি খুলে প্রথমে তেল নেন। পরে সেই তেল অপসারণ করে পুনরায় তেল নিতে গেলে বিষয়টি নজরে আসে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। প্রশাসন জানিয়েছে, তেল সরবরাহে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More