হাসাদাহ প্রতিনিধিঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে হাসাদাহ ইউনিয়ন ভ্যান শ্রমিকদের ধানের শীষ মার্কা একটি করে গেজ্ঞি বিতরন কর হয় এবং ভ্যান শ্রমিকরা গেজ্ঞি গায়ে পরে হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে যাত্রা শুরু করে হাসাদাহ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ভ্যান র্যালি অনুষ্ঠিত হয়। হাসাদাহ ইউনিয়ন যুবদলের সহযোগীতায় গতকাল রবিবার বেলা ৩ টারদিকে হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ভ্যান শ্রমিকদের গেজ্ঞি বিতরন ও র্যালি আয়োজন করা হয়। এসময় গেজ্ঞি বিতরন ও র্যালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন যুবদলের আহবায়ক মামুনুর রশীদ সদস্য সচিব শামীম শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা শ্রমিক দলের আহবায়ক হাবিবুর রহমান হেবা, যুবদলের থানা যুগ্ন আহবায়ক সাইদুর রহমান রানা, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, হাসাদাহ ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমিনুর মেম্বার, হাসাদাহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ প্রিন্স, হাসাদহ ইউনিয়ন ভ্যান শ্রমিক দলের সভাপতি ইকরামুল হক, সাধারণ সম্পাদক শাহাজুল মন্ডলসহ অত্র এলাকার ভ্যান শ্রমিকের সদস্যবৃন্দুরা।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.