দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক সমিতির সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধের মা হাসিনা বেগম (৯৫) আর নেই। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দর্শনার শ্যামপুরস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর শ্যামপুর গোরস্থান প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। সাংবাদিক কামরুজ্জামান যুদ্ধের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সাংবাদিকবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.