দর্শনায় জামায়াতের লিফলেট বিতরণ

 

দর্শনা অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে বিএনপির প্রতারণা, জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ’ হবার আহবান জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দর্শনা রেলবাজারের লিফলেট বিতরণ করেছে। দর্শনা রেলবাজারের মুক্তমঞ্চ থেকে শুরু করে রেলবাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে এ সময় বিভিন্ন দাবি সম্বলিত ও জনসচেতনতার লক্ষ্যে এই লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, দর্শনা থানা সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম জাহিদ, দর্শনা পৌর জামায়াতের আমির ও সাবেক কমিশনার সাহিকুল আলম অপু, পৌর সেক্রেটারি শাহরিয়ার আলম দবির, জামায়াত নেতা মোহাম্মদ উল্লাহ, আমজাদ হোসেন, সুমন হোসেন, ছানোয়ার হোসেন প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More