পরাজিত বিএনপি প্রার্থীকে ফুল দিয়ে বরণ করলেন বিজয়ী জামায়াত নেতা

স্টাফ রিপোর্টার:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত এক বিএনপি প্রার্থীকে ফুল দিয়ে বরণ করেছে বিজয়ী জামায়াতে ইসলামীর নেতা। এমন ঘটনা ঘটেছে পিরোজপুর-১ আসনে (সদর-নাজিরপুর-জিয়ানগর)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) পিরোজপুর-১ আসনের নব-নির্বাচিত এমপি মাসুদ সাঈদী সামাজিক যোগাযোগ মাধ্যমের ভেরিফায়েড পেজের পোস্ট থেকে এতথ্য জানা গেছে।

সেখানে বলা হয়, ‘পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পরাজিত প্রার্থী জননেতা আলমগীর হোসেনকে ফুল দিয়ে বরণ করে নিলেন পিরোজপুর-১ আসনের নব-নির্বাচিত এমপি জননেতা মাসুদ সাঈদী।

মাসুদ সাঈদী! প্রতিপক্ষ দল আপনার কাছে নিরাপদ থাকা মানেই আপনি প্রকৃত নেতা। ধন্যবাদ আপনাকে।’

উল্লেখ্য, আসনে বেসরকারিভাবে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। তিনি ভোট পেয়েছেন এক লাখ ২৭ হাজার ৮২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ১৩৫৫ ভোট।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More