চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১৬১৩তম ‘পদধ্বনি’ আসর অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৬১৩তম পর্ব যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ কার্যালয়ে এই আসরের আয়োজন করা হয়। পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতা। আসরে নিজেদের স্বরচিত কবিতা পাঠ করেন কবি আব্বাসউদ্দীন, মরিয়ম সুলতানা ভুবন, আনছার আলী, মো. সাহেদ আলী, মর্জিনা খাতুন, কাজল মল্লিক, হুমায়ুন কবীর, ফুয়াদ আল মুকতাদির, জি এম জোয়ার্দার, আবু নাসিফ খলিল, হারুন অর রশিদ, গোলাম কবীর মুকুল এবং হাবিবুর রহমান বাবু। কবিতার পাশাপাশি মো: শহিদুল ইসলাম একটি প্রবন্ধ পাঠ করেন। চিরায়ত সাহিত্য থেকে আবৃত্তি পরিবেশন করেন সরদার আলী হোসেন ও অ্যাডভোকেট বজলুর রহমান। পাঠকৃত স্বরচিত লেখার ওপর তাত্ত্বিক আলোচনা করেন ড. মুন্সি আবু সাইফ, ইকবাল আতাহার তাজ ও আবু নাসিফ খলিল। আসরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক শেখ সেলিম, কাজল মাহমুদ, হোসেন জাকির, শেখ পিন্টু ও রাবিয়া খাতুন রাবু। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আসরের সমাপ্তি ঘোষণার পর আসন্ন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত বৈশাখী অনুষ্ঠানে পরিষদের সকল সদস্য, কবি, সাহিত্যিক ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More