মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে দেশে বেড়েছে ডলারের দাম

স্টাফ রিপোর্টার:মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশের ডলারের বাজারে। মঙ্গলবার (১০ মার্চ) ডলার কেনায় ব্যাংকগুলো দাম ১২২ টাকা ৯০ পয়সা পর্যন্ত বৃদ্ধি করেছে। আমদানিতে ডলারের দামও ১২৩ টাকার কাছাকাছি চলে এসেছে। এক সপ্তাহ আগে আমদানিতে ১২২ টাকা ৫০ পয়সা পর্যন্ত ডলার কেনা যেত।

এক আমদানিকারক জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের সুযোগ নিয়ে ব্যাংকগুলো হঠাৎ আমদানিতে ডলারের দাম বাড়িয়েছে। এতে আমদানির খরচ বেড়ে যাচ্ছে, যা সরাসরি ভোক্তাদের পণ্যদরের ওপর প্রভাব ফেলবে।

ব্যাংক সূত্রে জানা গেছে, যুদ্ধের অনিশ্চয়তার কারণে বিদেশি রেমিট্যান্স হাউসগুলো ডলারের দাম বেশি প্রস্তাব করছে। আগে যেখানে প্রবাসী আয়ের ডলার ১২২ টাকায় কেনা যেত, এখন তা প্রায় ১২৩ টাকায় পৌঁছে গেছে। এর ফলে আমদানিতে খরচও বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত মুদ্রার হারের প্রতিবেদনে দেখা গেছে, ৩ মার্চের ১২২ টাকা ৩৩ পয়সা থেকে এখন গড় ডলারের দাম বেড়ে ১২২ টাকা ৫৮ পয়সা হয়েছে। ব্যাংক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে, ডলারের দাম ১২৩ টাকার ওপরে উঠবে না।স্থানীয় সংবাদ অ্যাপ

তবে আমদানির চাপ এবং সরবরাহ কম থাকায় বাজারে ডলারের দাম আরও ওঠার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে রিজার্ভ থেকে সহায়তা দিতে হতে পারে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More