অফিস সময়ে অনুপস্থিত এলএসডি কর্মকর্তা আব্দুল আলীম মিটিং নিয়ে বিভ্রান্তি

জীবননগর ব্যুরো: সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার কথা থাকলেও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা খাদ্য অফিসে সকাল ১০টার দিকে গিয়ে ভারপ্রাপ্ত এলএসডি কর্মকর্তা আব্দুল আলীমকে পাওয়া যায়নি।

সরেজমিনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অফিসে গিয়ে তাকে অনুপস্থিত দেখা যায়। এ সময় তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরে অফিসে দায়িত্বরত এক কর্মচারীর মাধ্যমে যোগাযোগ করা হলে  তিনি জানান চুয়াডাঙ্গা জেলা খাদ্য অফিসে মিটিংয়ে আছেন। তবে এ বিষয়ে জীবননগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ বলেন, আমার জানা মতে আজ চুয়াডাঙ্গায় কোনো মিটিং নেই। এদিকে চুয়াডাঙ্গা জেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা হাসান মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আজ কোনো মিটিং নেই। তবে কিছুক্ষণ আগে জীবননগর উপজেলা থেকে ভারপ্রাপ্ত এলএসডি আমাকে ফোন দিয়ে দেখা করার কথা বলেছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তার অনুপস্থিতি ও ‘মিটিং’ সংক্রান্ত তথ্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More