আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান : লাইসেন্স ছাড়া পেট্রোল মজুত ও বিক্রর দায়ে জরিমানা

হাটবোয়ালিয়া / ভ্রাম্যমান প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়ায় বৈধ লাইসেন্স ও কাগজপত্র ছাড়া পেট্রোল মজুত ও বিক্রির দায়ে ‘মেসার্স মিনারুল স্টোর’ নামক একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ১৮ মার্চ বুধবার বেলা ৩টায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার এই অভিযান পরিচালনা করেন। অভিযানে অভিযুক্ত ব্যবসায়ী মিনারুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি তার কাছে থাকা মজুতকৃত সব পেট্রোল সরকার নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
জানাগেছে, গত মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের বৈদ্যনাথপুর মাঠে টহল পুলিশ একটি আলমসাধু থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ওই যানটি থেকে দুই ব্যারেল পেট্রোল উদ্ধার করা হয়। আলমসাধু চালক জানান, এই তেলের মালিক ভাংবাড়িয়ার মিনারুল। তেল ক্রয়ের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ওসমানপুর পুলিশ ক্যাম্পের আইসি এসআই নবাব আলী, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইলের নির্দেশে দুই ব্যারেল পেট্রোল পুলিশ হেফাজতে নেন।
রাতের ওই ঘটনার সূত্র ধরে গতকাল বুধবার দুপুরে ভাংবাড়িয়ায় মিনারুলের দোকানে অভিযান চালান ইউএনও পান্না আক্তার। তদন্তে দেখা যায়, মিনারুল ইসলাম কোনো বৈধ অনুমোদন ছাড়াই বিভিন্ন পাম্প থেকে তেল সংগ্রহ করে অবৈধভাবে মজুত ও বিক্রি করছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ও পুলিশের একটি বিশেষ ফোর্স উপস্থিত ছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা রক্ষায় এবং অবৈধ জ্বালানি ব্যবসা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More