কালীগঞ্জে জ্বালানি তেল না পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও

 

কালীগঞ্জ প্রতিনিধি: কালীগঞ্জে জ্বালানি তেল না পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কোম্পানির বিক্রয়কর্মীদের সংগঠন এসআর সমিতি। গতকাল বৃহস্পতিবার সকালে দুই শতাধিক এস আর মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় সামনে বিক্ষোভ করেন। পাম্পগুলোতে পেট্রোল ও অকটেনের ঘাটতির কারণে অনেক জায়গায় সরবরাহ বন্ধ রয়েছে। যে কয়েকটি পাম্প খোলা রয়েছে, সেগুলোতে তেল নিতে ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও  প্রয়োজনীয় তেল পাচ্ছেন না। বিশেষ করে মোটরসাইকেল চালকদের দুর্ভোগ সবচেয়ে বেশি। তারা কাজের প্রয়োজনে দ্রুত চলাচল করতে না পেরে সময় ও অর্থ দুই দিক থেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকে আবার লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিযোগ, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না থাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। দ্রুত এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন তারা। এসময় ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শিপলু জামান উপজেলা নির্বাহী অফিসার সাথে আলোচনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ, তেল দেয়ার আশ্বাস দিলে তারা উপজেলা পরিষদ ছেড়ে চলে যান।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More