কোন ষড়যন্ত্রই নির্বাচনকে ভণ্ডুল করতে পারেনি: আমান উল্লাহ আমান

স্টাফ রিপোর্টার:কেরানীগঞ্জে ঢাকা-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, জুলুম হয়েছে; কিন্তু কোন ষড়যন্ত্রই এই নির্বাচনকে ভণ্ডুল বা বানচাল করতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকার অটুট ছিল, নির্বাচন কমিশনার অটুট ছিলেন, তাদের সিদ্ধান্তের কারণে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

তিনি শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারানগরের ঝাউলাবাড়ি এলাকায় কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির কার্যালয়ে নির্বাচন পরবর্তী নেতাকর্মীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন।

আমান আরও বলেন, নির্বাচনের আগে আমরা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর একে একে পূরণ করার চেষ্টা করব, ইনশাল্লাহ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিষেধ করেছেন, আমরা কোনো ফুল নেব না এবং বিজয় মিছিলও করব না। এজন্য আজকে আমরা আপনাদের কাছ থেকে কোনো ভুল নেব না। আপনারা সবাই বেগম খালেদা জিয়ার জন্য, আরাফাত রহমান কোকোর জন্য এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন।

তিনি ভোট ব্যবধান সম্পর্কেও বলেন, আমি ১৯৯১ সালে ৩২ হাজার ভোট ব্যবধান, ১৯৯৬ সালে ৭২ হাজার ভোট ব্যবধান, পরে একবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ২০০১ সালে ৮২ হাজার ভোট ব্যবধান এবং এবার ৮৫ হাজার ভোট ব্যবধান নিয়ে অপরাজিত হিসেবে নির্বাচিত হয়েছি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More