চাঁদাবাজদের ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা বিএনপি নেতার

স্টাফ রিপোর্টার:চাঁদাবাজদের পুলিশে ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কাজল লেখেন, নির্বাচনকে কেন্দ্র করে বা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, এ ধরনের অভিযোগ সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই তার অগ্রাধিকার।

পৃথক আরেকটি পোস্টে তিনি নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান। ওই পোস্টে কাজল লেখেন, নির্বাচন পরবর্তী যে কোনো সহিংসতা থেকে বিরত থাকুন। মহানুভবতায় ইতিবাচক মনোভাব নিয়ে বিজয় উদযাপন করুন। একই সঙ্গে তিনি লেখেন, কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হিসেবে এলাকার সব নাগরিককে নিরাপদ রাখা তার দায়িত্ব ও কর্তব্য।

কাজল আরও বলেন, বিজয় মানে প্রতিপক্ষকে হেয় করা নয়। সহনশীল ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী হয়।

তিনি দলীয় নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা প্রতিহিংসামূলক আচরণ গ্রহণযোগ্য হবে না।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, নির্বাচন পরবর্তী সময়ে উত্তেজনা এড়াতে এ ধরনের প্রকাশ্য সতর্কবার্তা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More