চুয়াডাঙ্গায় ‘আমার দেখা জুলাই বিপ্লব ২০২৪’ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গায় ‘আমার দেখা জুলাই বিপ্লব ২০২৪’ শীর্ষক রচনা প্রতিযোগিতার জেলা পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সমবায় ব্যাংক ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা- ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রুহুল আমিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, জেলা সেক্রেটারি মাসুম বিল্লাহ, জেলা দপ্তর সম্পাদক পারভেজ আলম, জেলা বাইতুল মাল সম্পাদক আবু রায়হান, জেলা সমাজসেবা সম্পাদক শাওন হোসেন রুমনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, ইতিহাসচেতনা ও সৃজনশীল লেখালেখির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা নতুন প্রজন্মকে সচেতন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More