চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের ভালাইপুর মোড়ে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে দোকান মালিক সমিতির দাবির প্রেক্ষিতে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলুকদিয়া ইউপি প্রশাসক মৌমিতা পারভীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা তিতুদহ ইউপি প্রশাসক আব্দুল আওয়াল, ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দিপু, সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি, সাবেক সভাপতি হাজি আমির হোসেন, কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ-সভাপতি ডা. ছানোয়ার হোসেন, নুর মোহাম্মদ, আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন আলী কালু, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ইনামুল কবীর, শাহারিয়ার লন্টু, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হক, ক্যাশিয়ার আব্দুল আজিজ, ক্রীড়া সম্পাদক মহিউদ্দীন ময়েন, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, ইলিয়াছ হোসেন, কামাল হোসেন, আবুজার, জাহাঙ্গীর হোসেন, নুরুজ্জামান, চিৎলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম, যুবদলনেতা জহুরুল ইসলাম, ইসমাইল হোসেন জিকু ও প্রকল্পের ইজারাদার মুর্তুজা মিয়া প্রমুখ। সার্বিক অনুষ্ঠিানটি পরিচালনা করেন ভালাইপুর মোড় বাজার দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক সোহেল রানা শান্তি। প্রধান অতিথি বলেন, সদর উপজেলা পরিষদের এডিপি’র অর্থায়নে এই প্রকল্পটি ভালাইপুর মোড়ের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের একটি বড় সমস্যা ছিল জলাবদ্ধতা ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। বর্ষা মৌসুম এলেই রাস্তা-ঘাট পানিতে তলিয়ে যেত, জনজীবন হয়ে উঠত দুর্বিষহ। আজকের এই ড্রেন নির্মাণ কাজ সেই সমস্যার স্থায়ী সমাধানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, পরিবেশ হবে পরিচ্ছন্ন, এবং মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে। পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি কমবে, রোগবালাই হ্রাস পাবে, যা একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More