তারেক রহমানের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দিলেন বগুড়া জেলা ছাত্রদল

স্টাফ রিপোর্টার:আগামীর দিনের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সেবক জনাব তারেক রহমানের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় হোটেল নাজ গার্ডেনে আয়োজিত এক মতবিনিময় সভায় তারেক রহমানের পতাকা তুলে দেন ছাত্রদলের নেতারা।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের নেতৃত্বে জেলা ছাত্রদলের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা ছাত্রদল সভাপতি রশিদ সন্ধান সরকার বলেন, ‘আগামী দিনের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সেবক তারেক রহমানের হাতে জাতীয় পতাকা তুলে দেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ। আমরা সবাই জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব দিয়েছি। আমরা মনে করি বাংলাদেশ তারেক রহমানের হাতেই নিরাপদ।’

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More