দর্শনা সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপন কর্মসূচি

 

দর্শনা অফিস: দর্শনা সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপন কর্মসূচি করা হয়েছে। মাঠের চারদিকে ফলজ, বনজ ও ফুলের বৃক্ষ রোপন করা হয়। যুবদলের অন্যতম নেতা রকিবুল হাসান ব্রাইটের উদ্দ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ শাহজালাল। উপস্থিত ছিলেন, দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, কলেজ ছাত্রদলের সভাপতি মোফাজ্জেল হোসেন মোফা, দর্শনা পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শফিউল ইসলাম সাব্বির, উজ্জল প্রমুখ। সার্বিক তত্ববধানে ছিলেন, শেখর শাওন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More