দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য সচিব মিল্টনের দাফন সম্পন্ন

 

দামুড়হুদা প্রতিনিধি: সাবেক ছাত্রনেতা ও দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টনের পৃথক জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টা, ১০টায় পৃথক দুটি জানাজা নামাজ শেষে গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। সে দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামের মৃত শফি উদ্দীনের ৫ম ছেলে। জানা গেছে, গতকাল রোববার সকাল ৯টায় দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠে ও ১০টায় পাটাচোরা গ্রামে পৃথক দুটি জানাজা নামাজ শেষে পাটাচোরা গ্রামে গ্রাম্য কবরস্থানে তার দাফন করা হয়। দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠে তার ১ম জানাজা নামাজে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উবায়দুর রহমান সাহেল, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মেজবাহ উদ্দিন, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সভাপতি শরিফুজ্জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝুন্টু, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চু, যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক, সদস্য সচিব জাকির হোসেন, জেলা ছাত্র দলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আফজালুল রহমান সবুজ, সদস্য সচিব এমডিকে সুলতান জসিমসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ প্রমুখ। উল্লেখ, গত শনিবার সকালে হঠাৎ অসুস্থ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বিকেলে কুষ্টিয়া মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More