পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

মেহেরপুর প্রতিনিধি:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে প্রদত্ত ঈদ উপহার মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ফ্যাসিস্ট সরকার আমলে গুম, খুন ও নিহত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

মুজিবনগর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলামের নেতৃত্বে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, মোনাখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুরুজ খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম মাস্টার, বিএনপি নেতা রবিউল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো বিএনপির মানবিক দায়িত্বের অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More