মেহেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা প্রশাসন

মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার আজ সকালে  অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জিনারুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়ে সরকারি নির্দেশনা মোতাবেক এ সহায়তা প্রদান করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবির। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

জেলা প্রশাসক বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের এই দুর্যোগের সময়ে জেলা প্রশাসন তাদের পাশে রয়েছে। তিনি ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধারণ ও মনোবল অটুট রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা, ২ বান্ডিল ঢেউটিন ও ২টি কম্বল তুলে দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More