মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

মেহেরপুর অফিস: প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রতি শনিবার সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের ধারাবাহিকতায় মেহেরপুর এবং জেলার ১৪টি ইউনিয়ন ভূমি অফিসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল থেকে এ অভিযান শুরু হয়। অভিযান চলাকালে অফিস প্রাঙ্গণ ও ভবনের আশপাশের আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ড্রেন, ছাদ, পরিত্যক্ত টায়ার, ফুলের টবসহ যেসব স্থানে পানি জমে মশার লার্ভা জন্ম নিতে পারে সেসব স্থান পরিষ্কার করা হয় এবং জমে থাকা পানি অপসারণ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেয়ার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More