মেহেরপুরে ত্রিভুজ সম্পর্কে হত্যাচেষ্টা : গলায় ছুরিকাঘাতে গুরুতর আহত প্রেমিক

 

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে ত্রিভুজ প্রেমের জেরে এক কলেজছাত্রকে ডেকে নিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত আল ইমরান (১৮) বর্তমানে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার গলায় গুরুতর আঘাতের কারণে প্রায় ১৫-১৮টি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে। তিনি পিরোজপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং যাদুখালি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। আহত ইমরানের অভিযোগ, একই গ্রামের আদম আলীর মেয়ে রিয়ার সঙ্গে তার প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এদিকে, দেড় বছর আগে রিয়া একই গ্রামের মানিক হোসেনের ছেলে রাসেলের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়ে। রাসেল মেহেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। ইমরানের দাবি, রিয়া একইসঙ্গে দুজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখছিল। বিষয়টি রিয়ার পরিবারের কাছে জানাজানি হলে, ইমরান আর্থিকভাবে দুর্বল হওয়ায় তাকে বাদ দিয়ে রাসেলের সঙ্গে রিয়ার বিয়ে দেয়ার আগ্রহ দেখায় পরিবার। এ নিয়ে বিরোধের একপর্যায়ে রিয়া ও রাসেল পরিকল্পিতভাবে মোবাইল ফোনে ইমরানকে ডেকে নেয়। ইমরানের ফোনে থাকা রিয়ার কিছু ব্যক্তিগত ছবি কৌশলে মুছে ফেলার পর তাকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। পরে গুরুতর আহত অবস্থায় ইমরানের হাত-পা বেঁধে অভিযুক্তরা তাকে নিজ বাড়িতে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More