মেহেরপুরে ৯ম পে-স্কেল বাস্তবায়নে নতুন আহ্বায়ক কমিটি গঠন

মেহেরপুর প্রতিনিধি: ৯ম পে-স্কেল বাস্তবায়নে কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, মেহেরপুর জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে মেহেরপুর গণপূর্ত অফিসের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান সহকারী মো. ফেরদৌস ওয়াহেদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নাজির ও সাবেক সাধারণ সম্পাদক আত্তাব আলী। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পেশাজীবী নেতা মো. নাজমুল হক লিটন। এছাড়াও বক্তব্য দেন সংগঠনের সাবেক সহ-সভাপতি সৈয়দ মুনির হাসান, আবুল কালাম আজাদ, শাহিন ইকবাল, জেনারেল হাসপাতালের কামরুজ্জামান বাবু, পিডিবির মজিরুল ইসলাম, সরকারি কলেজের আজিমুল ইসলাম, কৃষি অফিসের ওমর ফারুক লিটন, এসএম স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হকসহ অন্যান্যরা। মতবিনিময় সভা শেষে সর্বসম্মতিক্রমে মো. নাজমুল হক লিটনকে আহ্বায়ক এবং সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হিসাবরক্ষক আবুল কালাম আজাদকে সদস্য সচিব করে ১৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বক্তারা ৯ম পে-স্কেল বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনকে গতিশীল করতে প্রতিটি দফতরের কর্মচারীদের ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More