সকলের ভালোবাসা ও আশির্বাদ অটুট থাকবে বলে বিশ্বাস করি

দর্শনায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন কমিটির ফুলেল শুভেচ্ছাকালে উত্তম রঞ্জন দেবনাথ

 

দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলা পূজা উৎযাপন পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক উত্তম রঞ্জন দেবনাথকে দর্শনাসহ আশপাশ এলাকার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল রোববার বিকেলে দর্শনা রেলবাজারের মনোরঞ্জন মার্কেটের ২য় তলায় দর্শনা পৌর পূজা উৎযাপন পরিষদের আয়োজনে ফুলেল শুভেচ্ছা গ্রহনকালে উত্তম রঞ্জন দেবনাথ বলেন, আপনাদের ভালোবাসা ও আশির্বাদে প্রথম দর্শনা থেকে জেলা কমিটির পদে মনোনীত হয়েছে। সবই আপনাদের জন্যই। তাই আগামি সকল কার্যক্রম আপনাদের সাথে নিয়ে সম্পন্ন করতে চাই। সেক্ষেত্রে সবার ভালোবাসা ও আশির্বাদ এভাবেই দেবেন বলে বিশ্বাস করি। উত্তম রঞ্জন দেবনাথকে ফুলেল শুভেচ্ছা জানান, জেলা নেতা দেবতোষ বিশ্বাস, দর্শনা পৌর পূজা উৎযাপন পরিষদের আহ্বায়ক অজয় কুমার লোধ রতন সদস্য সচিব অবনি সান্তারা মানা, দর্শনা পৌর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সমির কুমার সরকার, সাধারণ সম্পাদক অনন্ত সান্তারা মঙ্গল, দামুড়হুদা উপজেলা পূজা ফ্রন্ডের আহ্বায়ক অরুন হালদার, সদস্য সচিব শান্ত অধিকারি, দামুড়হুদা উপজেলা পূজা উৎযাপন প্রতিনিধি সঞ্জয় হালদার, শোভন দাস, পুরাতন বাজার মন্দিরের আহ্বায়ক স্বরুপ কুমার দাস, সদস্য সচিব মিল্টন কুমার সাহা, কেরুজ মন্দিরের সভাপতি স্নেহময় বষাক, সাধারণ সম্পাদক নারায়ন সরকার, কেরুজ আমতলা মন্দিরের সভাপতি রাজু বাশফোঁড়, সাধারণ সম্পাদক আকবার বাশফোঁড়, রামনগর দাসপাড়া মন্দিরের সভাপতি লিটন দাস, সাধারণ সম্পাদক আলাল দাস, আদিবাশিপাড়া মন্দিরের সভাপতি হরি বিশ্বাস, সাধারণ সম্পাদক সুকচাঁদ। মঙ্গল সান্তারার উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, কেরুজ মন্দিরের পুরোহিত নিত্যানন্দ চক্রবর্তি, তারাপদ বিশ্বাস, সমির দাস, কেশব চন্দ্র লোধ শুভ্র, বিমল শিল, বিকাশ প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More