স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-১ আসনে
জামায়াতের প্রার্থী অ্যাড, মাসুদ পারভেজ রাসেল ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, ভোট করতে এসে আমরা কারে রক্ত চক্ষুকে ভয় পাই না। মানবতার মুক্তির জন্য আমরা কাজ করে যাব। সাধারণ মানুষ ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত হচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ ও স্বেচ্ছাচারিতার শিকার হয়েছে। তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠা, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা পুনরুদ্ধারের আশ্বাস দেন। গতকাল রোববার দিনব্যাপি গণসংযোগের অংশ হিসেবে ভাংবাড়ীয়া, খাদিমপুর, হারদী ও ডাউকি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এছাড়া বিকেল ৪টায় ভাংবড়িয়া ফুটবল মাঠ থেকে নির্বাচনি গণমিছিল শুরু হয়ে হাট বোয়ালিয়া খেলার মাঠে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন যুব বিভাগের পরিচালক মোহাম্মদ হোসেন টিপু, আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইমুদ্দিন হিরোক প্রমুখ।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক শেখ নূর মোহাম্মদ টিপু, জেলা আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানা আমির আব্বাস উদ্দিন, সেক্রেটারি কামরুল হাসান সোহেল, পৌরসভা কালামের মাহের আলী, সেক্রেটারি মুসলিম উদ্দিন। সভাপতিত্ব করেন ভাংবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির খন্দকার মাসুদুর রহমান।
পূর্ববর্তী পোস্ট
ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো ইসি
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.