আলমডাঙ্গার কেদারনগরে মাদকের আসর ভেঙে দিলো পুলিশ : টাপেন্টাডলসহ আটক ২

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কেদারনগর গ্রামে মাদকের আড্ডায় হানা দিয়ে দুই কারবারিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোন। বুধবার রাত ৯টা ১৫ মিনিটে আলমডাঙ্গা থানার এসআই মো. আলমগীর কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে বেলগাছি গ্রামের কাশিপুর কেদারনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

জানাগেছে, উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামের আনিসুর রহমানের ছেলে মনিরুল ইসলাম (৩৫) এবং একই গ্রামের মৃত মোশারফ আলী সুজন আলী(৩০) দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। তারা প্রতিদিন রাতে কেদারনগর প্রাইমারি স্কুল মাঠে বসেই মাদক বিক্রয় করে বলে অভিযোগ রয়েছে। তারই সুত্রধরে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইলের নেতৃত্বে এসআই আলমগীর কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেফতার করে। তাদের নিকট থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ টাকা এবং একটি কালো রঙের স্যামফনি বাটন ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, এলাকায় মাদক কারবার চালানোর সময় তাদের আটক করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More