আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে শরীফুজ্জামান মুক্তিযোদ্ধাদের অবদান কখনোই অস্বীকার করা যায় না
হাটবোয়ালিয়া /ভ্রম্যমান প্রতিনিধি:আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার হাটবোয়ালিয়া বাজারে ভাংবাড়িয়া মুক্তিযোদ্ধা ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আনিসুর রহমান মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শরীফুজ্জামান শরীফ। এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দান নয়- এটি লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফসল। আজ যারা স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে, তারা জাতির সঙ্গে প্রতারণা করছে। মুক্তিযোদ্ধারাই এই দেশের প্রকৃত অহংকার, রাষ্ট্র পরিচালনায় তাদের অবদান কখনোই অস্বীকার করা যায় না।’ তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা মানে কেবল স্লোগান নয়:
মুক্তিযুদ্ধের চেতনা মানে গণতন্ত্র,মানুষের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। দুর্ভাগ্যজনকভাবে আজ সেই চেতনা পদদলিত হচ্ছে। শরীফুজ্জামান শরীফ আরও বলেন, ‘বিএনপি সবসময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তার হাত ধরেই মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও কল্যাণমূলক কার্যক্রম শুরু হয়েছি দেড়তে আজ আমরা সেই আদর্শেই ছিলেন বাংলাদেশ। মুক্তিযোদ্ধা কমান্ড চুয়াডাঙ্গা জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবেস উদ্দিন, সাবেক জেলা কমান্ডার আব্দুল মাবুদ জোয়াদ্দার, আলমডাঙ্গা উপজেলা কমান্ডের আহ্বায়ক আতিয়ার রহমান, জেলা আহ্বায়ক কমিটির সদস্য চাঁদ আলী, জিন্নাত আলী, গিয়াস উদ্দিন, আবুল হোসেন, রইস উদ্দিন, খোরশেদ আলম, আব্দুল মালেক, নাসির উদ্দিন, বাশির উদ্দিন, শোয়েব আলী, আব্দুল কুদ্দুস, আইয়ুব আলী, আলতাব হোসেন, শাহাদাত হোসেন ও আলাউদ্দিন। কুষ্টিয়া জেলা কমিটির সদস রবিউল ইসলামের সঞ্চালনায় মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে উপস্থিত ছিলেন রাসেল হুদা, সালাউদ্দিন হাসান, উজ্জল, স্বপন ও আপন ইকতার। আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএমপির সাবেক সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, জেলা জাসাসে ‘সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম হোসেন বিশ্বাস, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাজিবুল হক রাজন, আলমডাঙ্গা উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জান মহাম্মদ,আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.