উন্নয়নের অঙ্গীকার একটি রাস্তাও কাঁচা থাকবে না
দামুড়হুদার কানাইডাঙ্গায় সংবর্ধনা অনুষ্ঠানে এমপি রুহুল আমিন
ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য মো. রুহুল আমিন-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ৭নং ওয়ার্ড জামায়াতে সভাপতি রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কানাইডাঙ্গার উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। এই এলাকায় একটি রাস্তাও কাঁচা থাকবে না। দ্রুত সময়ের মধ্যেই সকল রাস্তা পাকা করা হবে। এসময় বিশেষ অতিথি জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, সেক্রেটারি আবিদুল্লাহ টিটন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতে আমির মাওলানা আবু হানিফা, সেক্রেটারি সামসুল হক, কানাইডাঙ্গা ৭নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি আসাদুজ্জামান, কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদাউস রহমান, অ্যাড. কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু বক্কর সিদ্দিক।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.