কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকার প্রায় এক হাজার অসহায় ও অস্বচ্ছল মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে আমেনা–নজির ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় কার্পাসডাঙ্গার নজির আহম্মেদ প্লাজা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে উপহার হিসেবে সেমাই, চাল, ডাল, চিনি প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপহার পেয়ে কহিনুর বেগম বলেন, “আমাদের আয় খুব কম। ঈদের এই প্যাকেট পেয়ে অনেক খুশি হয়েছি। আয়োজকরা জানান, সমাজে অনেক মানুষ রয়েছেন যাদের আয় সীমিত। বিশেষ করে ঈদের মতো উৎসবের সময়ে তাদের পাশে দাঁড়ানো সমাজের সচ্ছল মানুষের দায়িত্ব। সেই ভাবনা থেকেই অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই মানবিক দায়িত্ববোধ থেকেই আমেনা–নজির ফাউন্ডেশন প্রতি বছর নিয়মিতভাবে এমন উদ্যোগ গ্রহণ করে আসছে। উল্লেখ্য, কার্পাসডাঙ্গার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের বৃহত্তর কুষ্টিয়ার অন্যতম সংগঠক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. নজির আহম্মদ বিশ্বাস আজীবন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। তাঁর সেই মানবিক আদর্শকে ধারণ করেই ফাউন্ডেশনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ উপস্থিত ছিলেন মিমপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. সাঈদুজ্জামান ও তাঁর সহধর্মিণী নিলুফার ইয়াসমিন, আলহাজ্ব আমিরুজ্জামান বাচ্চু, আলহাজ্ব ওয়াহেদুজ্জামান পল্টু, মোঃ তারিকুজ্জামান, মোসাররাত আরা, অধ্যাপক গোলাম সাদিক, ডা.আলহাজ্ব আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.