কুষ্টিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো দুই শিক্ষার্থীর

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দৌলতখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলেন- দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমতের ছেলে রহমত (১৪) এবং একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাহাবি (১৪)। আহত শিক্ষার্থীর নাম সাইফ আলী (১৪)। তারা তিনজনই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মোটরসাইকেলযোগে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে যায় তিন শিক্ষার্থী। প্রাইভেট শেষ করে কিশোরীনগর সড়ক দিয়ে দ্রুতগতিতে বাড়ি ফেরার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত ও সাহাবিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত এবং একজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More